নিলাম ডাক বিজ্ঞপ্তি ২০২৫
'নিলাম ডাক বিজ্ঞপ্তি'

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিংড়া, নাটোর এর ১টি সেমিপাকা ও একটি পুরাতন একতলা ভবনসহ ০৫ প্রজাতির মোট ০৬টি গাছ (নিমগাছ ০১টি, আমগাছ ০২টি, বরইগাছ ০১টি, কদমগাছ ০১টি, জামগাছ ০১টি) যথাযথ প্রক্রিয়া অনুসরনপূর্বক আগামী ০৪/০৬/২০২৫খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য নিলাম ডাকে বিক্রয় করা হবে। ইচ্ছুক ব্যক্তিবর্গ/প্রতিষ্ঠানকে নিলাম ডাকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


---------------------------
মোঃ শাহীন আক্তার
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিংড়া, নাটোর


শর্তাবলী:
১। সর্বোচ্চ দরদাতা তার নিলাম ডাকের সমুদয় টাকা সোনালী ব্যাংক, সিংড়া শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে ১৮/০৬/২০২৫ খ্রি. তারিখের মধ্যে জমাদানপূর্বক অত্র কার্যালয় হতে কার্যাদেশ গ্রহণ করবেন।

২। কৃতকার্য নিলাম ডাককারী ডাক গ্রহণের তারিখ হতে ১০ (দশ) কর্মবিসের মধ্যে ভবন অপসারণ। গাছসমূহ কর্তন করবেন।

৩। কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেক নিলাম ডাক কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
If you are unable to view file, you can download from here or download Adobe PDF Reader to view the file.
Last Update: 01-06-2025 04:46:32 PM
প্রথম পাতা সকল নোটিশ